১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন

বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নির্বাচনী প্রচার–প্রচারণা জোরদার করেছেন। প্রচারণার দ্বিতীয় দিনে বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগকালে ট্রাক প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে এইচ এম ফারদিন ইয়ামিন বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছে। গণঅধিকার পরিষদ সেই জনগণের কণ্ঠস্বর হয়ে রাজনীতিতে এসেছে। আমরা ক্ষমতার রাজনীতি নয়, অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি। তিনি আরও বলেন, বাবুগঞ্জ–মুলাদীর মানুষ উন্নয়নের নামে শুধু আশ্বাস পেয়েছে, বাস্তব পরিবর্তন পায়নি। নির্বাচিত হলে এ এলাকার মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, নদী ভাঙ্গন প্রতিরোধ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে কাজ করব।

ফারদিন ইয়ামিন বলেন, ট্রাক প্রতীক সাধারণ মানুষের প্রতীক। এই প্রতীকে ভোট দিয়ে আপনারা দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনগণের সংসদ গঠনে ভূমিকা রাখতে পারেন। তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, আপনাদের একটি ভোটই পারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান তৈরি করতে।

গণসংযোগকালে গণঅধিকার পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দলের বার্তা তুলে ধরেন এইচ এম ফারদিন ইয়ামিন। নেতাকর্মীরা জানান, রহমতপুর এলাকায় ট্রাক প্রতীকের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ধারাবাহিকভাবে বাবুগঞ্জ ও মুলাদীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019