১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বিএনপির, আসামি ১ হাজার ৪৪ বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা
বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ঐক্যের বার্তা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে একই মঞ্চে শীর্ষ নেতারা

বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ঐক্যের বার্তা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে একই মঞ্চে শীর্ষ নেতারা

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ঃ
বাবুগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে এক নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে দলে ভেতরে যে মনস্তাত্ত্বিক দূরত্ব ও মতভেদ বিরাজ করছিল, তা অবশেষে দূর হয়েছে। এর ফলশ্রুতিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আশাবাদ।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক সুলতান আহমেদ খান এবং সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক বিরোধের কারণে আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের নজির ছিল। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও কষ্ট জমে উঠেছিল। তবে সময়ের প্রয়োজনে এবং দলের বৃহত্তর স্বার্থে আজ সেই বিভাজনের অবসান ঘটেছে।

১৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায়, বাবুগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে আয়োজিত এক রাজনৈতিক সভায় এই দুই শীর্ষ নেতা তাঁদের রাজনৈতিক অভিভাবক, প্রবীণ আইনজীবী ও বিএনপি মনোনীত বাবুগঞ্জ–মুলাদী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জয়নুল আবেদীনের সঙ্গে একই মঞ্চে পাশাপাশি বসেন। এই দৃশ্য দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং রাজনৈতিক সৌহার্দ্য ও ঐক্যের একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।

সভায় উপস্থিত নেতাকর্মীরা মনে করছেন, এই মিলন শুধু ব্যক্তিগত সম্পর্কের উন্নয়ন নয়, বরং বাবুগঞ্জ উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃণমূলের কর্মীরা আশা প্রকাশ করেন, নেতৃত্বের এই ঐক্য ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে দলকে আরও গতিশীল করবে এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই ঐক্য বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মতভেদ ভুলে দলীয় সংহতি বজায় রাখতে পারলে বাবুগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে—এমনটাই প্রত্যাশা করছেন সবাই।

এই মিলন ও সৌহার্দ্যের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলা বিএনপি আবারও প্রমাণ করলো—দলীয় ঐক্যই রাজনীতির সবচেয়ে বড় শক্তি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019