১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা ছাত্রদলের উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসান। এ সময় তাকে প্রতীকী ধানের শীষ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ধানের শীষের প্রতীক উপহার দেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম ইমরান।

প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে প্রধান অতিথি রাজিব আহসান বলেন, দেশ গঠনে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদল সবসময় গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে সুসংগঠিত ও সচেতনভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের আদর্শ, রাজনৈতিক দায়িত্ব ও দেশ গঠনে তাদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে।

কর্মশালায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের ও মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এমন প্রশিক্ষণ কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত রাখার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019