১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই — অ্যাডভোকেট জয়নুল আবেদীন

আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই — অ্যাডভোকেট জয়নুল আবেদীন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
আমি এ দেশের মাটি ও মানুষের খেদমত করতে চাই। সে লক্ষ্যেই আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি; বাবুগঞ্জে আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে এভাবেই নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টা ও বিকাল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি এবং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পৃথকভাবে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমার মা-বোন, নারী-পুরুষ, তরুণ-যুবক—সমাজের সকল স্তরের মানুষের জন্য কাজ করাই আমার লক্ষ্য। সেই উদ্দেশ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বেঁচে থাকবো, আপনাদের সঙ্গেই থাকতে চাই।

এ সময় তিনি ‘বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি’—এই স্লোগানে উপস্থিত নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতানা আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক মো. মোস্তফা দুয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, উপজেলা বিএনপি নেতা হাসানুজ্জামান (আর্মি খোকন), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান এবং সদস্য সচিব আরাফাত হোসেন মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019