সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

তিন দিনে সাড়ে ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ, ব্যয়সীমা ছাড়াল নির্বাচনী তহবিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে মাত্র তিন দিনে তিনি পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা, যা নির্ধারিত ব্যয়সীমার চেয়ে বেশি।
বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ব্যারিস্টার ফুয়াদ। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী বরিশাল-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। জনপ্রতি ১০ টাকা হিসেবে তার নির্বাচনী ব্যয়সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশের মাধ্যমে পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত অর্থ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সকল হিসাবপত্র নির্বাচনকালীন সময় পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের যে কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে নিরীক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার ফুয়াদ। তিন দিনের মধ্যেই তিনি নির্ধারিত ব্যয়সীমার চেয়ে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন দিনে সাড়ে ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ, ব্যয়সীমা ছাড়াল নির্বাচনী তহবিল

আপডেট সময় : ০১:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬