সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি! বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার ফুয়াদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোটের ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যুক্ত হতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

এরই মধ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসন থেকে এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জোটে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জোটে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। মনোনয়ন দাখিল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে জোটে অন্তর্ভুক্তির ঘোষণা দেওয়া হবে।

তিনি আরও জানান, জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন নিয়ে প্রাথমিক পর্যায়ে সমঝোতা হয়েছে। তবে কয়েকটি আসন নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ধারার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে বরিশাল-৩ আসনে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নিজস্ব ভোটব্যাংক যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের অনুকূলে যায়, সে ক্ষেত্রে তিনি বিএনপির মনোনীত প্রার্থীর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন। এতে আসনটিতে হাড্ডাহাড্ডি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্থানীয়দের মতে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করলেই বোঝা যাবে চূড়ান্তভাবে কারা নির্বাচনের মাঠে থাকছেন। সে পর্যন্ত প্রকৃত প্রার্থীর বিষয়টি নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন ভোটাররা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এবি পার্টি! বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারিস্টার ফুয়াদ।

আপডেট সময় : ০১:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫