১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র দাখিল

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মনোনয়নপত্র দাখিল

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া+উজিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুর খান, পৌর বিএনপির সভাপতি ইমরান হোসেন,জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019