১০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান- নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী জহির উদ্দিন বাবর।

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান- নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী জহির উদ্দিন বাবর।

বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি
নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন বরিশাল -৩ (বাবুগঞ্জ – মুলাদী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন। এ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।
একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারী হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় এই সব প্রচার প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।

স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।

এ সময় অপসারণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019