১০ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর খানের দলীয় পদ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা স্বাক্ষরিত এক পত্রে তার এ পদ স্থগিত করা হয়। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুর খানের দলীয় পদ স্থগিতের চিঠি পোষ্ট করেন। পরে তা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন জনের আইডিতে ছড়িয়ে পড়ে। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আব্দুস
সবুর খানের উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ ্রস্থগিত হলেও তার উপজেলা বিএনপির জ্যেষ্ঠ য়ুগ্ম সাধারণ সম্পাদকের পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযুক্ত এ নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত করার সিদ্ধান্ত আইওয়াশ কি না এমন কথাও উঠেছে। এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন উপজেলা কমিটির নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার তাদের নয়, জেলা বিএনপির।
প্রসঙ্গত, বহু অঘটন পটিয়সী বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে সংখালঘুদের সম্পত্তি দখল ও গাছ কেটে বিক্রি করা, ফেরীঘাটে সন্ধ্যা নদীর চর দখল, ,প্রতিপক্ষদের ওপর হামলা ও
মিথ্যা মামলা দিয়ে হয়রাণি, শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে স্কুল সভাপতি হয়ে পরে অভিযোগ প্রমানিত হওয়ায় অপসারিত হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। #