সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চালের বস্তায় মিলল পিস্তল ও ককটেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের চালের বস্তার মধ্যে লুকানো দেশীয় পিস্তল, একটি রাউন্ড অ্যামুনিশন এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উত্তরা আর্মি ক্যাম্পের ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের কয়েকটি বগি তল্লাশি করার সময় এই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে পৌঁছানোর সময় ৩–৪ জন ব্যক্তি কিছু চালের বস্তা নির্দিষ্ট বগিতে রেখে চলে যান। পরে সেই বস্তাগুলো থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িত নাশকতাকারীদের শনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে। তারা আরও জানিয়েছেন, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সন্ত্রাস ও নাশকতা দমনে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চালের বস্তায় মিলল পিস্তল ও ককটেল

আপডেট সময় : ০৭:২২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫