সংবাদ শিরোনাম ::
সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ট্রাক- মটরসাইকেল সংঘর্ষে নিহত,বান্ধবী আহত জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ যুবকের মৃত্যু বিরামপুরে গ্রাম পুলিশের প্যারেড অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন ওসি আব্দুর রাজ্জাক বাকেরগঞ্জে চিকিৎসককে মারধর: নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ১২:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল।

এর আগে গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ১১ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। শুনানির সময় নিজের সব সম্পত্তি, অর্থাৎ ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আকুতি জানিয়েছিলেন আসামি সাগর। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ সাগর ১২ বছর বয়সী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় শিশুটিকে। ভয়ে বিষয়টি গোপন রাখে সে। একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। চলতি বছরের এপ্রিল মাসে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে মদন থানায় মামলা করেন।

মামলাটি দেশজুড়ে আলোচনার জন্ম দিলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১৪। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে তিন দিনের রিমান্ডেও নেয়।

এদিকে, গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী শিশুটি। পরে আদালতের নির্দেশে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। ঢাকার পরীক্ষাগারে করা ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে আসামি সাগরের ডিএনএর মিল পাওয়া যায় ৯৯ দশমিক ৯৯ শতাংশ।

তদন্ত শেষে গত ২৬ আগস্ট মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান শিক্ষক সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন।

গত ২৮ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুনানির সময় আসামিপক্ষ থেকে আপসের প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করেন বিচারক মো. আব্দুছ সালাম। ওই দিনই ১১ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড

আপডেট সময় : ১২:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬