সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাবুগঞ্জে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির ৩১ দফা তুলে ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর বিকেলে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন,মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অহিদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু।

মাধবপাশা ইউনিয়নের এক নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফিরোজ হোসেন ফরাজী’র সভাপতিত্বে এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি নিজামুল হাসান ও ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইউসুফ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, দেশ পুনর্গঠনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে উত্তরণের রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়-সুশাসন নিশ্চিত করতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কর্মশালা শেষে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমানের ঘোষিত “ধানের শীষে ভোট দিন” আহ্বান প্রচার করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বিএনপির কর্মশালা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫