সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে আবারও লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা আকুন্দবাড়িয়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা
এক সার ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা থানার আকন্দবাড়িয়া বাজারে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এক অভিযান চালায়। অভিযানে সার-কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করা, অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া, নকল সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল।
উল্লেখ্য, এর আগেও কামরুল ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সরবরাহের অভিযোগে একাধিকবার জরিমানা করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় সার ব্যবসায়ীকে আবারও লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫