সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাবুগঞ্জে পুলিশের ভুয়া এনএসআই পরিচয়ে বিয়ে করতে এসে গণ ধোলাইয়ের শিকার বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
পুলিশের ভুয়া (এনএসআই)ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স পরিচয় দিয়ে ফেসবুকে প্রেম, তারপরে বিয়ে করতে এসে ধরা খেলো ময়মনসিংহের কুল্লাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মোনায়েব আহম্মেদ (হৃদয়) নামের এক প্রতারক। এ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের পশ্চিম রাকুদিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় , প্রতারক মোনায়েব প্রাইভেট কোম্পানিতে চাকরি করলেও কলেজ পড়ুয়া ওই মেয়েকে নিজেকে পুলিশের এন এস আই পরিচয় দিয়ে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে। কলেজ পড়ুয়া মেয়ের বাবা জাহিদুল ইসলাম বলেন, তার মেয়ের ভাষ্যমতে গত সপ্তাহে তার স্বজনদের নিয়ে ছেলের বাড়ি ময়মনসিংহ কুল্লাপাড়া গ্রামে ছেলের বাড়িঘর দেখতে যান। বাড়িঘর দেখতে গিয়াও সেখানে ওই প্রতারকের নিজের ঘর না দেখিয়ে অন্যের ঘর দেখান হয়েছে। তিনি আরো বলেন, গত বুধবার বিয়ের আয়োজনে আত্মীয়-স্বজনদের দাওয়াত করা হয় বিয়ের অনুষ্ঠানে। বিয়ের আসরে এক অবসরপ্রাপ্ত পুলিশ ছেলের কাছে পুলিশের পরিচয় পত্র দেখতে চাইলে পরিচয় পত্র দেখাতে না পারায় ভুয়া এনএসআই মোনায়েবকে স্থানীয়রা গণধোলাই দেয়। বরের সাথে লোকজনও স্বীকার করেন বরের বসতঘরটিও সঠিক ছিল না।
স্থানীয়রা বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া এন আই সি আটক করলে কনের বাবা তার মেয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে কোন মামলা করবেন না বলে পুলিশকে জানিয়ে বরকে তার আত্মীয় স্বজনের কাছে দেয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে পুলিশের ভুয়া এনএসআই পরিচয়ে বিয়ে করতে এসে গণ ধোলাইয়ের শিকার বর

আপডেট সময় : ০২:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫