সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত দেশ প্রেমিক সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক বিরল….কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দানবীর এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মত দেশ প্রেমিক সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক ও রাজনীতিক বিরল। মাত্র অল্প সময় দেশ শাসনের সুযোগ পেয়েও তিনি তার সৎকর্মগুনে দেশের আপামর মানুষের “হৃদয়ের মধ্যমনি” হয়ে আজও দেদীপ্যমান হয়ে আছেন। বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সোমবার (২ জুন) সকাল ১০ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহবায়ক শাহ আলম মিঞার সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের প্রাণবন্ত সঞ্চলনায় এ আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা ও পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হানিফ হাওলাদার,রুহুল আমিন মল্লিক,জাহাঙ্গীর হোসেন ও সবুর খান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ সালাম,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন ও দেলোয়ার হোসেন মল্লিক,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সদস্য সচিব মিজান ফকির,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সাইদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হাওলাদার, সদস্য সচিব মো. সোহাগ,পৌর যুবদলের সদস্য সচিব জাহিন মাহমুদ,সাংবাদিক সোহেল মাহাবুব প্রমুখ। এছাড়াও বানারীপাড়া পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সবার মাঝে খাবার বিতরণ করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মত দেশ প্রেমিক সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক বিরল….কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু

আপডেট সময় : ০৫:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫