সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বাবুগঞ্জে ছাত্র সমাজের নেতা এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে ছাত্র সমাজের এক নেতাকে সভাপতি করা হয়েছে। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্র সমাজ নেতার নাম মো. সাকিব মল্লিক । তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম সম্পাদক পদে রয়েছেন। সাকিব মল্লিক ইউনিয়ন ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকার কথা স্বীকার করেছেন কেদারপুর ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: আসিফ হাসান । তার আওয়ামী লীগের ও জাতীয় পার্টির কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে বাবুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা সমালোচনা।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব মল্লিক বলেন,তিনি কখনোই বিএনপির রাজনীতির বাইরে অন্য কোন রাজনীতির দলের সাথে সম্পৃক্ত ছিলেন না। এটি তার রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৫ টি কলেজ ও ১ টি মাদ্রাসার ছাত্রদলের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। মূলত এরপর থেকেই বিভিন্ন কলেজ শাখার কমিটির নানা বিষয়ে আলোচনার সূত্রপাত হয়।

এসব বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি
আতিক আল আমিন বলেন সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে কিছুটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বুঝতে পেরেছি। তবে এটি জেলা কমিটির বিষয়, এ বিষয়ে আমাদের কোন হস্তক্ষেপ নেই।

অপরদিকে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, জানান বাবুগঞ্জের ৫ কলেজ ও ১টি মাদ্রাসার ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে সরকারি আবুল কালাম কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব মল্লিকের বিরুদ্ধে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের প্রচার প্রচারণায় বিগত দিনে অংশগ্রহণ করার অভিযোগ উঠেছে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে
জানতে পেরেছি। তবে এমনটা যদি সত্যি হয়ে থাকে তবে বিষয়টি আসলেই দুঃখজনক।
এ বিষয়ে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে ছাত্র সমাজের নেতা এখন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি

আপডেট সময় : ০৫:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫