সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তারিকুল ইসলামকে (৪০) আটক করে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফুলবাড়ী-মিঠাপুকুর রোডে এ ঘটনা ঘটে।
আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি এনসিপির পার্বতীপুরের সংগঠক। জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারের মালামাল নিয়ে দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুর নামক স্থানে পৌঁছালে ট্রাক দুটি আটকে দিয়ে চাঁদা দাবি করেন তারিকুল ও তার অনুসারীরা।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এসময় পালিয়ে যান তার সঙ্গীরা। পরে সেনাবাহিনী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে। এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনিতে অবস্থানকরা সেনাকল্যান সংস্থ্যার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন। বিষয়টি পাবতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা আটক

আপডেট সময় : ০৮:২৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫