সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চুরির ঘটনায় গ্রেফতার-৪ ১৩টি ল্যাপটপ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলসহ দেশের বিভিন্ন স্কুলে
শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের
চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৭ মে) রাতে প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাইন্সল্যাব ও বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরিশাল নগরীর ফকিরবাড়ির নূরজামাল (৩৫), গৌরনদী উপজেলার কান্ডপাশা গ্রামের মোঃ রায়হান( ৩২) নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মোঃ হাসান (৩০)ও নেত্রকোনার কলমাকান্দা থানার বিশ্বনাথপুর গ্রামের মোঃ মাসুদ রানা (৩২)।
রোববার (১৮ মে) সকালে তাদেরকে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত গত বছরের ২৯ অক্টোবর
দিবাগত গভীর রাতে উপজেলার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ নিয়ে যায়। এ ব্যপারে পরের দিন ৩০ অক্টোবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদ চৌধুরী বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চুরির ঘটনায় গ্রেফতার-৪ ১৩টি ল্যাপটপ উদ্ধার

আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫