সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির নেতৃত্বে পরিবর্তন: সভাপতি মান্নান, সম্পাদক পনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
১৭ বছর পর অনুষ্ঠিত হলো মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আবু হোসেন হাওলাদার (পনি)।

মঙ্গলবার (৭ মে) বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া স্কুল মাঠে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক এস.এম. ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

দ্বিতীয় অধিবেশনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মোট ৪২৬ ভোটারের মধ্যে ৪২৩ জন ভোট প্রদান করেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফল:
সভাপতি:
আব্দুল মান্নান হাওলাদার – ২৩০ ভোট
এস.এম. ফরিদ উদ্দিন আহমেদ – ১৯০ ভোট

সাধারণ সম্পাদক:
আবু হোসেন হাওলাদার (পনি) – ১৯০ ভোট
শেখ রুস্তুম আলী – ১৮৭ ভোট
ঝংকার ফকির – ২৮ ভোট
মৃধা ফখরুল ইসলাম – ১৮ ভোট

সাংগঠনিক সম্পাদক:
শেখ শাকির হোসেন – ১৯৫ ভোট (প্রথম সাংগঠনিক সম্পাদক)
মৃধা ফারুকুল ইসলাম – ১৯১ ভোট (দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক)
মো. তরিকুল ইসলাম মৃধা – ১৪৩ ভোট
শেখ মোস্তাফিজুর রহমান জনি – ১২৪ ভোট
সুব্রত মজুমদার – ৮১ ভোট

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল যৌথ বাহিনীর সদস্যরা।

নেতাকর্মীদের উচ্ছ্বাস
সম্মেলনে দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও রঙিন টি-শার্ট পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। বিজয়ীদের ফুল দিয়ে বরণ করে নেন সমর্থকরা।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,
“দীর্ঘ ১৭ বছর পর এই সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন আমাদের দলের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”

অতিথিরা
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামসহ কেন্দ্র, বিভাগ ও জেলার শীর্ষ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১৭ বছর পর মোংলা উপজেলা বিএনপির নেতৃত্বে পরিবর্তন: সভাপতি মান্নান, সম্পাদক পনি

আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫