সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপাল যুবলীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছেন এক যুবলীগ নেতা। আহতরা বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বরিশালে মাদক বাণিজ্যে বাঁধা দেওয়ায় রোববার (৪ মে) গভীর রাতে নগরীর স্টেডিয়াম কলোনীতে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

অভিযুক্ত ওই যুবলীগ নেতার নাম আলআমিন। তিনি বরিশাল নগরীর চাঁদমারি এলাকার করিম হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

আলআমিন বাহিনীর মাদক বাণিজ্যের বাধা দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এর আগেও ২০২৪ সালে ৪ সেপ্টেম্বর নগরীর স্টেডিয়াম কলোনি এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কুপিয়েছিলেন তিনি। সেই ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই ঘটনা ঘটিয়েছেন আলআমিন।

আহতরা হলেন- বরিশাল মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদাউস হাওলাদার, ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসলাম, বিএনপি নেতা রেজাউল করিম রাজা, কর্মী শাহিন, কাওসার ও রাজিব খান।

আহত আসলামের ভাই আবদুর রহিম বলেন, স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও স্টেডিয়াম কলোনীতে সন্ত্রাসী আলআমিন বাহিনীর অত্যাচার এখনও অতিষ্ঠ জনসাধারণ। আলআমিন গত ১৭ বছর যাবত ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবর রহমানের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। এখনও এলাকার জমি দখল, মাদক বাণিজ্য সবই চলে আলআমিনের নিয়ন্ত্রণে। তাই মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের চিকিৎসা শেষে মামলা করবেন বলে জানান তিনি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কোপানোর ঘটনায় অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন অপরাধে আলআমিনের বিরুদ্ধে ডজনখানেক মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপাল যুবলীগ নেতা

আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫