১২ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
আ.লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচনই আমাদের দাবি

আ.লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচনই আমাদের দাবি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কাউকে নিষিদ্ধ, কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব না। সেটা হলো রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদের দায়িত্ব। এ ধরনের দায়-দায়িত্ব আমরা নেব না। নির্বাচনই আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করি নাই।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

খায়ের ভূঁইয়া আরও বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেওয়া প্রয়োজন। এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন।

এ সময় রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সালেহ আহম্মদ, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানি, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ চৌধুরী, সদস্য সচিব সফিকুল আলম আলমাস, জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019