সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রবাসীরা পাবেন ১০ লাখ টাকার ঋণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রবাসীদের আর্থিক ভিত্তিকে প্রসারিত করার লক্ষ্যে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রবাসী ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণ প্রবাসীরা ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন। এতেদিন শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরা গৃহনির্মাণের কাজে স্বল্প পরিমাণে ঋণ পেতেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

অবশ্য নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন (প্রবাসী) তারাই কেবল এই ঋণের জন্য বিবেচিত হবেন। আর বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে। প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে।

সূত্র জানায়, নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) অধীনে বর্তমানে ১০৪টি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীর সংখ্যা এক কোটি ৫৫ লাখ ১৩ হাজার ৪৬০ জন।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আমদানি পণ্য পরিবহনের ব্যয় মেটাতে ব্যাংকগুলোকে উদাসীনতা দেখাতে বিরত থাকতে হবে। পাশাপাশি সব এডিকে পরিবহন খরচ বকেয়া না করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অপর নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ কিংবা কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের সফটওয়্যার এবং ক্লাউড সেবা বাবাদ বার্ষিক ফি বা চাদা কিংবা চার্জ তিন হাজার ডলার থেকে কমিয়ে এক হাজার ৫০০ ডলারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রবাসীরা পাবেন ১০ লাখ টাকার ঋণ

আপডেট সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪