সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। এই অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের পেইজ থেকে একটি পোস্ট করে অভিযানকে স্বাগত জানানোর বার্তা দেওয়া হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, ‘অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে যৌথবাহিনীর অভিযানকে আমরা স্বাগত জানাই। যেভাবে সারা দেশে নৈরাজ্য করছে অপরাধীরা, জনগণের স্বার্থেই তাদের নিবৃত করা অতিপ্রয়োজনীয়। তবে এই অভিযান চলাকালে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি না হয়, তার দিকে বিশেষ দৃষ্টি রাখা বাঞ্ছনীয়।’

বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারে রাত ১২টা থেকে যৌথ অভিযান
পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের শত শত থানা লুটের সাথে জড়িত কয়েকটি রাজনৈতিক দলের সদস্যদের ভিডিও ফুটেজ, বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রকাশিত। তাদেরকে আইনের যথাযুক্ত প্রয়োগে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। কিন্তু সেই সব রাজনৈতিক দলের সদস্যরাই যদি যৌথবাহিনীর সোর্স হিসেবে কাজ করে, তবে এই অভিযানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। কারণ তারা টার্গেট করবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীকে, এমনকি নিজের দলের প্রতিপক্ষকেও। আমরা বিশ্বাস করি সংশ্লিষ্টরা অবশ্যই অস্ত্রধারীদের বিষয়ে কঠোর হবেন, কোনো নিরপরাধ মানুষকে যেন গ্রেপ্তার না করা হয়, যে বিষয়েও নজর রাখবেন। আমরা চাই, মাদক ও অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০২:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪