সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, যৌথ অবস্থান কর্মসূচি পালনের।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

বিষয়টি নিয়ে আন্দোলন সংশ্লিষ্ট শিক্ষার্থী আরেফিন বলেন, বিগত সরকারের সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার পদে থাকার বৈধতা হারিয়েছেন। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন, সেহেতু তার নির্বাচিত ব্যক্তিও রাষ্ট্রপতি থাকতে পারেন না। আমরা চাই বর্তমান রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে বারবার পাল্টা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তাই ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী করে রাষ্ট্রের নতুন সংবিধান প্রণয়ন করে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য জোর চেষ্টা চালিয়ে যেতে হবে। একইসঙ্গে অবৈধ সরকার অধীনে সব নির্বাচনকে অবৈধ ঘোষণা করার দাবিও জানান তিনি।

ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের দাবি জানিয়ে তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন। বর্তমানে ২১ সদস্য বিশিষ্ট এই অন্তর্বর্তীকালীন সরকারই দেশ পরিচালনা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৭:১৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪