সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ঝালকাঠিতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ১৯শে আগষ্ট সোমবার সকালে ঝালকাঠি সদর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষভাগে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালির উদ্বোধন করেন। পরবর্তীতে বর্ণাঢ্য র‍্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আরম্ভস্থলে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. শাহাদাত হোসেন, সদস্য সচিব, জেলা বিএনপি, ঝালকাঠি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হেদায়েতুল ইসলাম সোহেল, আহ্বায়ক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, ঝালকাঠি।

সমাবেশে বক্তারা বলেন, আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর ২০২৪ সালে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন উৎসর্গ করেছেন। আজ স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দীর্ঘ ১৭ বছর পরে আমরা একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের অর্জিত স্বাধীনতাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা রেখে স্বাধীনতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪