সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

নরেন্দ্র মোদীর শপথ: নয়াদিল্লির পথে শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : টানা তৃতীয় বার বিজয়ী ভারতের সদ্য সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৮ জুন) সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। নয়াদিল্লি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (০৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন।

রাতে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। সোমবার (১০ জুন) সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার (০৫ জুন) রাতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নরেন্দ্র মোদীর শপথ: নয়াদিল্লির পথে শেখ হাসিনা

আপডেট সময় : ১০:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪