সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মন মানসিকতার পরিবর্তন ও প্রযুক্তিগত চর্চা অব্যাহত রাখেলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে —পার্বত্য সচিব মো. মশিউর রহমান এনডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে গেলে প্রথমেই সকলের মন, মানসিকতার পরিবর্তন আনতে হবে। সেইসাথে প্রযুক্তি পরিবর্তন এবং কল্যাণমুখী নতুন প্রযুক্তিকে গ্রহণ করে তা চর্চার মাধ্যমে আয়ত্ত করতে হবে। মন মানসিকতার পরিবর্তন ও সকল ধরনের প্রযুক্তি ব্যবহারের চর্চা অব্যাহত রাখলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেন পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি।

আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ’ এর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান এসব কথা বলেন।

সচিব মশিউর রহমান এনডিসি বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থানে থেকে ডিজিটাল প্রযুক্তির বিকাশে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি শিক্ষায় প্রশিক্ষিত জনবল দিয়ে আমরা ২০৪১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় পোর্টাল বাস্তবায়ন স্পেশালিস্ট মোহাম্মদ শামছুজ্জামান। এছাড়া আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম এবং যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি। কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব মো. হুজুর আলী, যুগ্মসচিব সজল কান্তি বনিকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মন মানসিকতার পরিবর্তন ও প্রযুক্তিগত চর্চা অব্যাহত রাখেলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে —পার্বত্য সচিব মো. মশিউর রহমান এনডিসি

আপডেট সময় : ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪