সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের গণসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বরিশাল -৩ ( বাবুগঞ্জ -মুলাদী) সংসদীয় আসনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান।

২৫ ডিসেম্বর সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া খেয়াঘাট, এমপির হাট বাজার, নীমতলা, ক্লাবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ কালে আতিকুর রহমান এসব এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে বরিশাল -৩ বাবুগঞ্জ মুলাদী সংসদীয় আসনের জনপদের উন্নয়নের স্বার্থে ট্রাক প্রতীকে ভোট ও দোয়া চান এবং নির্বাচিত হলে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বরিশাল -৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আতিকুর রহমান গণসংযোগ কালে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও দেশের শান্তি এবং সমৃদ্ধি ধারাবাহিকতা বজায় রাখার নির্বাচন। আতিকুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি বাবুগঞ্জ মুলাদীর অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে ভোটকেন্দ্রে গিয়ে ট্র্যাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শরিফ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সমাজসেবক মোশাররফ হোসেন খান, ইউপি সদস্য মোঃ মুসা আলী, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল আলীম, মোঃ জানে আলম, মোঃ লাভলু হাওলাদার, মোঃ জাকির হোসেন, ছাত্রলীগের নেতা মোঃ নয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের গণসংযোগ

আপডেট সময় : ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩