সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভোটের মাধ্যমে জনগণ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের জবাব দেবে……….মেনন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি বলেছেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে তারা দেশ ও মানবতার শত্রু।
৭ জানুয়ারী ভোট উৎসবের মধ্য দিয়ে জনগন
বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের এ অগ্নি সন্ত্রাস এবং দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্তের সমূচিত জবাব দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ২০২৬ সালে উন্নয়শীল এবং ৪১ সালে উন্নত-সমৃদ্ধ স্মার্ট
বাংলাদেশ গড়তে ভোটাররা নৌকাকেই বেছে নেবেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকালে উজিরপুর উপজেলার সাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকার সমর্থনে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি জনগনের সমর্থণ নিয়ে নির্বাচিত হতে পারলে উজিরপুর ও বানারীপাড়াকে উন্নত- আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তর করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস মুঠোফোনে বক্তৃতা করে শান্তি ও উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান। উপজেলার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটনের সভাপতিত্বে উঠান বৈঠকে
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য আনিসুর রহমান,
বরিশালের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট
সৈয়দা রুবিনা আক্তার মিরা,উজিরপুর
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,
সহ-সভাপতি ও
উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,
সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী,আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম শাহিন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উজিরপুর উপজেলা ওয়ার্কার্সপার্টির সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল প্রমুখ। এসময় সাতলা ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারসহ
স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এর আগে ওইদিন রাশেদ খান মেনন এমপি বানারীপাড়ায় জুমার নামাজ আদায় করেন এবং বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুকের পিতা আলহাজ্ব ডাক্তার মোঃ মোতাহার উদ্দিনের কুলখানিতে অংশ নিয়ে বক্তৃতায় সবার কাছে দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোটের মাধ্যমে জনগণ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের জবাব দেবে……….মেনন

আপডেট সময় : ০৩:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩