সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভোটে ফিরলেন সাদিক আব্দুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির (নির্বাচন কমিশন) আদেশ চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশনের আদালত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল করেছিলেন।

এরআগে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সাদিক আবদুল্লাহ আমেরিকার নাগরিক, এই অভিযোগ এনেছিলেন প্রতিমন্ত্রী।

গত জুনে বরিশাল সিটি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে যে বিভাজন দেখা দিয়েছিল, সংসদ নির্বাচনে তা চূড়ান্ত রূপ নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক। এ অবস্থায় সাদিক আবদুল্লাহকে স্বতন্ত্র প্রার্থী করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা বাতিল হওয়ার পর উচ্চ আদালতে করা আপিল থেকে প্রার্থিতা ফিরে পেলেন বরিশালের সাবেক এই মেয়র। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (১৮ ডিসেম্বর) থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ থাকবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোটে ফিরলেন সাদিক আব্দুল্লাহ

আপডেট সময় : ০৭:৫২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩