সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না’ বললেন আওয়ামী লীগ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নৌকার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন নরসিংদীর মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম। এ সময় তিনি নৌকার সমর্থকদের হুমকিও দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আওয়ামী লীগের লোক হয়ে নৌকা প্রতীকের বিরুদ্ধে কথা বলায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। জেলা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলকে বিজয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী -১ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল কবীর সাহীদ এবং মাধবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক এবং নরসিংদী পৌর সভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।

ভিডিওতে সিরাজুল ইসলাম বলেন, বর্তমান সংসদ সদস্য হিরুর লোকেরা পালানোর জায়গা পাবে না। পৌর মেয়রের বক্তব্যের পর মাধবদী অঞ্চলের পাঁচটি ইউনিয়ন একটি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী পক্ষে গণজাগরণের সৃষ্টি হয়েছে। এ জাগরণে আর কেউ বাধা দিতে পারবে না। মেয়র মোশারফ এরইমধ্যে মাঠে নেমেছেন। তাই এখানে কামরুল ছাড়া আর কিছু থাকবে না। আগামীকাল থেকে মধাবদী থানার পাঁচটি ইউনিয়নে আমরাও একজন কামরুল ভাই হয়ে মাঠে নামবো।

মধাবদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন মানিক বলেন, আমরা আওয়ামী লীগ করি। তাই নৌকার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। নৌকার বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কখন এ কথা বলেছে তা আমি শুনিনি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করলেও নৌকার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই।

সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের সমর্থক এস এম কাইয়ুম তার টাইম লাইনে লিখেছেন, নৌকার লোকেরা পালানোর জায়গা না পেলে আপনাদের খুব সুবিধা হবে বলে মনে হয়? দলের দায়িত্বশীল পদে থেকে এমন ভয়ঙ্কর কথা বলার সুযোগ আছে? এ কথাটা তো মির্জা ফখরুল সাহেবদের কথা।

বক্তব্যের বিষয়ে জানতে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক সিরাজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি। এদিকে নরসিংদী-১ আসনের স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এবার আওয়ামী লীগের আরেক নেতার বেফাঁস মন্তব্যের পর দলের ভেতরে অস্থিরতা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নৌকার লোকেরা পালানোর জায়গা পাবে না’ বললেন আওয়ামী লীগ নেতা

আপডেট সময় : ১০:০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩