সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-১ আসন আগৈলঝাড়ায় বুধবার থেকে আওয়ামী লীগের নির্বচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ডিসেম্বর বুধবার থেকে বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিজয় সুনিশ্চিত করতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ি আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।যদিও বরিশাল-১ আসনের বর্তমান এমপি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় পুর্বে থেকেই আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু হলেও তফসিল ঘোষণার পরে বিশেষ সাংগঠনিক সভার মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।ওই সভায় আসন্ন নির্বাচনে দলের নেতা-কর্মীদের কর্মকৌশল প্রণয়নেরে পাশাপাশি করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করা হবে। সভায় দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। দলের সিদ্ধান্ত অনুযায়ি ৬ ডিসেম্বর বুধবার বিকেল তিনটায় বাকাল ইউনিয়নের কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাজিহার ইউনিয়নের বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ মাঠে, ৮ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় গৈলা ইউনিয়নের গৈলা শিশু নিকেতন মাঠে, ৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং ১০ ডিসেম্বর রবিবার বিকেল তিনটায় বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যারয় মাঠে দলের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-১ আসন আগৈলঝাড়ায় বুধবার থেকে আওয়ামী লীগের নির্বচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩