সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শাহজাহান ওমরের সমাবেশে অস্ত্র হাতে বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া- রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বিএনপির নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের এক সমাবেশে উপস্থিত হন। এ সময় তিনি কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহজাহান ওমর আজকের এই সমাবেশ করার অনুমতি নেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন। তারা বলেন, ‘আমরা শুনেছি তিনি সমাবেশ করেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

তবে ওই সমাবেশে প্রকাশ্য বন্দুক হাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল জলিল মিয়াজীকে দেখা গেছে।

সমাবেশে বন্দুকের বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কমিশনের বিধিমালা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে আব্দুল জলিল মিয়াজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (সদ্য সাবেক) জাকির হোসেন কবির বলেছেন, ‘বন্দুকটি আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরের লাইসেন্সকৃত। তিনি বক্তব্য রাখার সময় পাশে বসে থাকা উপজেলা বিএনপির সভাপতি আ. জলিল মিয়াজীর কাছে রাখেন।’

এদিকে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী ও সম্পাদক জাকির হোসেন কবিরের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর।

সমাবেশে বিএনপির এই দুই নেতা ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বসার বাদশা, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ হোসেন রিপন, আওরা বুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান নকীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে শাহজাহান ওমর বলেন, ‘কাঁঠালিয়া আওয়ামী লীগে কোনো গ্রুপিং থাকতে পারবে না। এখানে তরুণ লীগ, কিবরিয়া লীগ, বুড়া লীগ ও বাচ্চা লীগ থাকতে পারবে না। এখানে থাকবে শুধু শেখ হাসিনা গ্রুপ। আমি এবং বিএনপির দলবলসহ আপনাদের মেহমান। আমদের বরণ করে নেবেন। আমরা শিক্ষিত লোক, আমাদের সম্মান করলে আপনাদেরও সম্মান করব।’

নতুন দলে যোগদান প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির বলেন, ‘আমি যে দলই করি না কেনো, শাহজাহান ওমরকে পছন্দ করি। ব্যক্তিগতভাবে তার নির্বাচন করব। তার নির্বাচনী মাঠে থাকবো বলেই সমাবেশে গিয়েছি।’

উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার বলেন, ‘দল যাকে মনোনয়ন দিয়েছে, তাকে নিয়ে মাঠে থাকব আমরা। শাহজাহান ওমর সাবেক আমাদের ডেকেছেন, আমরা তার পরামর্শ অনুযায়ী সভা করেছি। বিএনপির কেউ তার সঙ্গে নির্বাচন করলে অসুবিধা কোথায়।’

শাহজাহান ওমর গত ২৯ নভেম্বর কারাগার থেকে মুক্তি পান। ৩০ নভেম্বর তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। এ খবরে শাহজাহান ওমরকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। রোববার ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহজাহান ওমরের সমাবেশে অস্ত্র হাতে বিএনপি নেতা

আপডেট সময় : ০১:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩