সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আগৈলঝাড়ায় পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপজেলা যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে দলীয় কার্যালয়ে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ অন্যান্যরা। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফজলুল হকের পরিচালনায় সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।প্রসংগত, শেখ ফজলুল হক মনি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জেরে টুঙ্গিপাড়ায় শেখ নূরুল হক ও শেখ আছিয়া বেগমের পরিবারে জন্মগ্রহন করেন। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম ছিলেন বঙ্গবন্ধুর বড় বোন। ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্টা করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন শেখ ফজলুল হক মনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আগৈলঝাড়ায় পালিত

আপডেট সময় : ০৯:৪৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩