সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নড়াইল-১ আসনে স্বামী নৌকার মাঝি, স্বতন্ত্র প্রার্থী হলেন স্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নড়াইল-১ আসনে স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির সহধর্মিণী চন্দনা হক। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের পর কালিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহ করেন।

এদিন নড়াইল-১ আসনে (কালিয়া-নড়াইল সদরের আংশিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা। একই দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার স্ত্রী চন্দনা হক মনোনয়ন সংগ্রহ করেছেন।

কালিয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা রুনু সাহা মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, এ পর্যন্ত নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৯ জন।

তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), কবিরুল হকের সহধর্মিণী চন্দনা হক, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইসলামী ঐক্যজোটের মো. সাজ্জাদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, সিকদার মো. শাহাদাত হোসেন ও জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়াইল-১ আসনে স্বামী নৌকার মাঝি, স্বতন্ত্র প্রার্থী হলেন স্ত্রী

আপডেট সময় : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩