সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-২ আসনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাত সুমন বিশেষ প্রতিনিধ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে এ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ বিভিন্ন দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতিকের প্রার্থী উপ-মহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস তার দলের নেতা-কর্মী ও ভক্ত-অনুরাগীদের নিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারি রির্টানিং অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সোমবার সকালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দুই বারের সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস’র পক্ষে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ওইদিন সকালে জাকের পার্টির গোলাপফুল প্রতীকের প্রার্থী মোঃ স্বপন মৃধা (মাহামুদ) তার নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ওই দিন দুপুরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতিকের প্রার্থী জহিরুল ইসলাম টুটুলের পক্ষে উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইয়াজুল বালী ফারাহিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সীমা রানী শীলের নেতৃত্বে নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,সোমবার এ আসনে তৃণমুল বিএনপির সোনালী আশ প্রতিকের প্রার্থী শাহজাহান সিরাজ বরিশাল জেলা রির্টানিং অফিসারের কাছ থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাসের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় : ০২:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩