সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে স্বতন্ত্র থেকে লড়বেন জান্নাতুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নেত্রকোনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। নির্বাচনে অংশ নিতে সম্প্রতি তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছেন। গতকাল রবিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে জান্নাতুল ফেসবুকে নিজের আইডিতে এ ঘোষণা দেন। নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোশতাক আহমেদ ওরফে রুহী।

ফেসবুক পোস্টে জান্নাতুল ফেরদৌস লেখেন, ‘প্রিয় দুর্গাপুর-কলমাকান্দাবাসী,…আমি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দলীয় মনোনয়ন না পেয়ে…স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।…আমি গত পাঁচ বছর দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে দুর্গাপুর-কলমাকান্দাবাসীর সেবা করতে চাই। আমার পিতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার সাহেবের উত্তরাধিকারী হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশী।’

জান্নাতুল ফেরদৌস বলেন, যেহেতু প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলে দলের কোনো বাধা নেই। তাই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি তার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে চান। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, জান্নাতুল ফেরদৌস নেত্রকোনা-১ আসনের তিনবারের সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের একমাত্র মেয়ে। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক। জান্নাতুল দশম ও একাদশ নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন।

এ ছাড়া তিনি উপজেলা পরিষদ নির্বাচনেও নৌকার মনোনয়ন চান। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি গত ৬ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবার অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে স্বতন্ত্র থেকে লড়বেন জান্নাতুল

আপডেট সময় : ০৫:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩