সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন প্রার্থীরা।

সোমবার সকাল ১০ টায় বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলামের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

বরিশাল ০৫ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের পক্ষে সকালে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই আসনের নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট লস্কর নুরুল হক। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে তারা জানান, তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন বলে আশা তাদের।

বরিশালের রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের বিপরীতে এখন পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সোমবার বেলা ১১ টা পর্যন্ত মোট ১২টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কাজ করছেন বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শুরু

আপডেট সময় : ১০:১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩