সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-২ আসনে নৌকার কান্ডারী হতে চান বিশিষ্ট সাংবাদিক সোহেল সানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নৌকার কান্ডারী হতে চান এ সময়ের জনপ্রিয় কলাম লেখক ও সাংবাদিক সোহেল সানি।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি স্নেহধন্য হিসাবে পরিচিত ও দেশের সর্বাধিক প্রচারিত পাঠক নন্দিত বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক বানারীপাড়া উপজেলার কৃতি সন্তান সোহেল সানি নৌকার টিকিট পেতে গত মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ওয়ান ইলেভেনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হওয়া
সোহেল সানি, সাংবাদিকতার মহান পেশায় থেকে যেমন দেশ ও জাতির কল্যাণ করছেন, তেমনি সংসদ সদস্য হিসেবে সাধারণ মানুষের সেবা করতে চান। প্রায় সাড়ে তিন দশক ধরে সাংবাদিকতার মহান পেশায় ব্রত থাকা জনপ্রিয় ‘টকশো ব্যক্তিত্ব’ সোহেল সানি আশির ও নব্বই দশকের তুখোড় ছাত্রনেতাও। সোহেল সানি
দুঃসময়ে দেশ ও দলের স্বার্থে সাংবাদিকতার পাশাপাশি নেতা-কর্মীর মতো রাজপথেও থাকেন সরব।
বাংলাদেশ আওয়ামীলীগের ২৯ সদস্য বিশিষ্ট প্রথম উপ-কমিটির সদস্য তিনি। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে ঢাকার রাজপথে ভূমিকা রাখতে গিয়ে পুলিশের রাবার বুলেটে আহত হন । তখন তিনি ঢাকা মহানগর ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। সোহেল সানি পরবতীতে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৯৭ সালে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২৯ সদস্য বিশিষ্ট প্রথম প্রচার উপ কমিটির সদস্য মনোনীত হন সরাসরি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কর্তৃক।
সোহেল সানি বর্তমানে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য। এছাড়া তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ছিলেন কার্য নির্বাহী সদস্য। সাংবাদিক সোহেল সানিই প্রথম ওয়ান ইলেভেনের আশঙ্কা করে প্রতিবেদন লেখেন। দৈনিক বাংলাবাজার পত্রিকায় ” রাষ্ট্রপতি ডঃ ইয়াজউদ্দীন প্রধান উপদেষ্টার পদ থেকে সরে না দাঁড়ালে হস্তক্ষেপ করবে সেনাবাহিনী” শীর্ষক প্রতিবেদন লেখার কারণেই ২০০৭ সালের ১১ জানুয়ারি রাতেই মুখোশধারীদের দ্বারা হামলার শিকার হন। ওই হামলায় তার বাম পায়ের প্যাটেলা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।কর্তন করা হয় তার ডান হাতের রগ। বহুবছর তাকে পঙ্গু, সেন্ট্রাল, শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তার সুচিকিৎসার ব্যবস্থা করেন।

নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি বলেন,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশজুড়ে চলমান অভূতপূর্ব উন্নয়ন-অগ্রযাত্রায় সারথী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা বির্নিমণে কাজ করতে নিজ এলাকায় নৌকার কান্ডারী হতে চাই। দলীয় মনোনয়ন যাকেই দেয়া হোক তার পক্ষেই কাজ করার কথা জানান সোহেল সানি।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে নৌকার কান্ডারী হতে চান বিশিষ্ট সাংবাদিক সোহেল সানি

আপডেট সময় : ০৪:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩