সংবাদ শিরোনাম ::
বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

ঝালকাঠিতে স্ত্রীর পরকিয়ার জেরে বিবাহের ৪ মাসের মাথায় স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর পরকিয়ার জেরে ইজিবাইক চালক স্বামী রবিউল ইসলাম গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করে।

বুধবার ২২শে নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সত্যনগর এলাকার ওই যুবকের বসত ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিউল ওই এলাকার রিক্সাচালক হারুন হাওলাদারের ছেলে। নিহতের স্বজনদের অভিযোগ, চার মাস আগে উপজেলার পুটিয়াখালি গ্রামের কালামের মেয়ে বিথীর সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর উপজেলার ভাতকাঠি গ্রামের চান মিয়ার ছেলে সজীব নামে এক যুবকের সাথে বিথীর পরকিয়া সম্পর্কের বিষয়টা জানতে পারেন স্বামী রবিউল। এনিয়ে পারিবারিক কলহ চলছিলো, এ ঘটনায় স্থানীয়ভাবে বৈঠকও হয়েছিলো । বুধবার সকালে পরকিয়া প্রেমিক সজীব বিথীর বাড়িতে এলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হলে স্ত্রী তার পিতার বাড়িতে চলে যায়। এবং ওই ঘরে একাই অবস্থান করছিলেন স্বামী রবিউল। নিহতের পিতা হারুন জানান, রাত সাড়ে ৭ টার দিকে তিনি ঘরের ২টি দরজা খোলা ও অন্ধকার দেখে ভেতরে ডুকে লাইট জ্বালালে ছেলেকে ঘরের আড়ার সাথে গলায় মোটা রশি দেয়া অবস্থায় ঝুলতে দেখে ডাক-চিৎকার দেয়।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে স্ত্রীর পরকিয়ার জেরে বিবাহের ৪ মাসের মাথায় স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:০০:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩