মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর
মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর
- আপডেট সময় : ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি হয়রানি মুলুক মিথ্যা সাধারণ ডায়েরির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিন্যাগাড়ী গ্রামবাসী।
রবিবার (২৫ অক্টোবর) বেলা ১২ টায় বিন্যাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন।
ভুক্তভোগী গ্রামবাসী সহ, মোঃ আলামিন, সাবিরুল ইসলাম, মইনুল ইসলাম এবং আমজাদ হোসেন জানান, আব্দুল হালিম নামক এক ব্যক্তি গত ৫ আগস্ট থানায় তাদের ৪ জলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। যার নং ২১৭। ওই জিডিতে তাদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে, যা তারা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, মূলত জমি এবং পুকুরের মাছ সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তবে জিডিতে উল্লিখিত তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বাদী যে পুকুরের কথা উল্লেখ করেছেন, বাস্তবে সেখানে কোনো পুকুর নেই, বরং সেটি একটি পরিত্যক্ত গর্ত। এছাড়া বাদী ও বিবাদীদের বাড়ি একই গ্রামে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই মিথ্যা জিডির পেছনে আরও গভীর কারণ রয়েছে। তাদের দাবি, ওই এলাকায় আব্দুল হালিমের মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং সেই কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোয় তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং হয়রানি করার জন্য এই পরিকল্পিত জিডি দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার স্পষ্টভাবে জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্যের পক্ষে আছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কোনো পক্ষের এক তরফা বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। এছাড়াও ন্যায়বিচার ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আন্তরিক আবেদন জানান তারা।
























