সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

গৌরনদীতে বাস উল্টে পুকুরে ॥ নিহত-১ আহত-১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌরনদী প্রতিনিধি ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের বাস উল্টে পুকুরে পরেছে।

এসময় বাসের চাঁপায় শুভ মিয়া (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত ও বাসের কমপক্ষে ১২ যাত্রী আহত হয়েছে। নিহত শুভ গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার গোলাম মোর্শেদ পান্নার ছেলে। গুরুত্বর আহত দুই বাস যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল পাঁচটার দিকে এনা পরিবহনের বরিশালগামী বেপরোয়া গতির একটি বাস মহাসড়কের আশোকাঠী ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়া মোটরসাইকেল চালক শুভকে চাঁপা দিয়ে বাসটি পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলেই শুভ নিহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের টিম লিডার মহিদুল আলম জানান, খবরপেয়ে দূর্ঘটনা কবলিত বাস থেকে নারী ও শিশু সহ ১২ জনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাসটি রেকার দিয়ে উত্তোলনের পর পূনরায় তল্লাশি চালিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত করা হবে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে চালক সুপারভাইজার পলাতক থাকায় বাসটিতে কতজন যাত্রী ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে বাস উল্টে পুকুরে ॥ নিহত-১ আহত-১২

আপডেট সময় : ০২:৫৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩