বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা
বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ০৫:৩৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান রুবেল। তাঁর যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান ইউএনও আসমা উল হুসনা।
মোঃ ওয়ালিউর রহমান রুবেল বাবুগঞ্জে যোগদানের আগে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ উপজেলায় ভূমি ব্যবস্থাপনা, ভূমিসেবা প্রদানসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলার ভূমি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।




















