ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা
ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা
- আপডেট সময় : ০৮:০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.11.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে ঝালকাঠি জেলায় ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।১৪ নভেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।
২৪ শে নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমন ধান সংগ্রহ কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়। খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার ১১ নভেম্বর ২০২৬ তারিখের স্মারকের ভিত্তিতে জেলার চারটি উপজেলায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ঝালকাঠি সদর উপজেলায় ৩৯৩ মেট্রিক টন, নলছিটি উপজেলায় ৪৪৭ মেট্রিক টন, রাজাপুর উপজেলায় ৩৭৭ মেট্রিক টন এবং কাঁঠালিয়া উপজেলায় ৩৫১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত ) শফি উদ্দিন আহমেদ,অতিরিক্ত উপপরিচালক (শস্য) হুমায়রা সিদ্দিক, উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, জেলা কৃষক দলের সভাপতি মো. তকদীর হোসেন এবং সুগন্ধা অটো রাইস মিলের প্রতিনিধি রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, এবার প্রকৃত কৃষকদের কাছ থেকেই সরকারি দামে ধান সংগ্রহ করা হবে। যেসব কৃষকের কৃষক কার্ড রয়েছে, কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত এবং ব্যাংক হিসাব রয়েছে, তাঁদের কাছ থেকে ধান কেনা হবে। ধানের মূল্য সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।
তিনি আরও বলেন, ধান সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের সরকারি গুদামে ধান বিক্রির নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে জেলার চারটি উপজেলাতেই কৃষকদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সরকারি এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত কৃষকরা যাতে ন্যায্যমূল্য পান এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই ধান বিক্রি করতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।




















