জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪
জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪
- আপডেট সময় : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর বেনীপুর সীমান্ত দিয়ে রাতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
সোমবার রাত আড়াইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ‘র বেনীপুর বিওপিতে কর্মরত সুবেদার ফিরোজ খানের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬১/৬-এর আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়।
এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নড়াইলের সদর উপজেলার দেবীপুর গ্রামের আরতী সরকার (৪৮) ও সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের সুজন বিশ্বাসকে (৩৪)ও ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকড়া গ্রামের রাহুল মীরকে (২১)কে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বাংলাদেশিরা জানান, চিকিৎসার জন্য দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে ভারতীয় নাগরিক রাহুল মীর জানান, ছয় মাস আগে সাতক্ষীরার হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর খুলনার দিঘলিয়া থানার কুলা গ্রামে বসবাসরত তাঁর চাচার বাড়িতে অবস্থান করছিলেন।























