সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত-২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীর কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় ভাংচুর করা হয়েছে বেশ কিছু গাড়ি সহ একাধিক মোটরসাইকেল। সোমবার সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে এমন ঘটনা ঘটেছে।

পুলিশ সদস্য ও তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানান, হঠাৎ করে শ্রমিকরা বিভিন্ন দাবীতে আন্দোলন শুরু করে। এসময় পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলে ইট পাটকেল নিক্ষেপ করেন।

এছাড়াও কয়েক দফা সংঘর্ষে তাপবিদ্যুৎ কেন্দ্রের গাড়ী ও অফিস ভাংচুর করে শ্রমিকরা। এতে শ্রমিক, পুলিশ সদস্য, নিরাপত্তা কর্মী সহ অন্তত বিশ জন আহত হয়েছেন। পরে তাদের কলাপাড়া হাসপাতালে এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেতন ভাতা বাড়ানোর দাবী জানাচ্ছিলেন তারা। কিন্তু বেতন না বাড়িয়ে উল্টো শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে চাইনিজ কর্তৃপক্ষ। এমনকি সামান্য কারণে শ্রমিকদের নির্যাতন করা হতো। তাই বেতন ভাতার দাবীতে আন্দোলন করলে পুলিশ দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

তবে বেতন ভাতার ব্যাপারে জানতে চাইলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষরা অস্বীকার করে বলেন, সকল শ্রমিকদের সঠিক পদ্ধতিতে বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত-২০

আপডেট সময় : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩