সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে নিয়মিত প্রশিক্ষণের সময় সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সেনাবাহিনীর ফোর্ট ক্যাম্পবেল রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারে কতজন ছিলেন এবং তাদের অবস্থা কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাশভিলের ৬০ মাইল উত্তর-পূর্বে কেন্টাকি-টিনাসের ট্রিগ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটেছে। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা গেছে, ঘাঁটিতে ১০১তম এয়ারবোর্ন রেজিমেন্ট এবং ১৬০ স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্টের সেনারা অবস্থান করেন।

ডব্লিউকেডিজেড রেডিও নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, হেলিকপ্টার দু’টি খুবই নিচে এসে হঠাৎ বিস্ফোরণ হয়। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হেলিকপ্টার দুটি পড়ে থাকতে দেখি।

দুর্ঘটনাস্থল থেকে আধা মাইল দূরে থাকেন ট্রিগ কাউন্টির কারা পরিদর্শক জেমস হিউজ। তিনি ডব্লিউকেডিজেড রেডিওকে বলেন, হেলিকপ্টার দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন সেনাবাহিনীর দুই হেলিকপ্টার বিধ্বস্ত, হতাহতের আশঙ্কা

আপডেট সময় : ১০:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩