সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ভারতে আবারও বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভারতে বিষাক্ত মদ্যপানে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। এবার বিহারের সারান জেলায় বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জানা গেছে, গত ১৪ ডিসেম্বর ওই জেলার চাপড়া এলাকায় বিষাক্ত মদ্যপানে অনেকেই বমি শুরু করেন। পরে তাদের হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান। বাকিদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এদিকে প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিষাক্ত মদ্যপানেই তাদের মৃত্যুর হয়েছে। নিহত পরিবারের সদস্যরাও একই কথা বলছেন। তবে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

২০১৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবৈধ মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তাই বেআইনি মদ্যপানে কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদ্যপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে আবারও বিষাক্ত মদ্যপানে ৬৫ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২