সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে ধর্মীয় সংঘাতের ঘটনায় দিল্লি পুলিশের মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারতে ধর্মীয় সংঘাতের ঘটনায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দায়েরকৃত মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো বার্তা, বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়া এবং জনসাধারণের শান্তিপূর্ণ অবস্থানের জন্য ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউসন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) ইউনিটের দায়ের করা ওই মামলা বা এফআইআরে (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) থাকা নামের মধ্যে বহিষ্কৃত বিজেপির দিল্লির মিডিয়া সেলের প্রধান নাভিন কুমার জিন্দাল, পিস পার্টির প্রধান মুখপাত্র শাদাব চৌহান, সাংবাদিক সাবা নাকভি, হিন্দু মহাসভার পদধারী নেতা পূজা শাকুন পান্ডে, রাজস্থানের মাওলানা মুফতি নাদিম, আব্দুর রেহমান, অনিল কুমার মীনা এবং গুলজার আনসারির নাম রয়েছে।

একই অভিযোগ দায়ের করা দ্বিতীয় এফআইআরে বহিষ্কৃত বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

পুলিশের ডেপুটি কমিশনার (আইএফএসও) কেপিএস মালহোত্রা বলেন, ধর্মীয় দৃষ্টির বাইরে গিয়ে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, পুলিশের এই ইউনিট সাইবার স্পেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে মিথা এবং ভুল তথ্য ছড়ানোয় বিভিন্ন সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের ভূমিকা তদন্ত করবে, যার প্রভাবে দেশে সামাজিক পরিসরে নাগরিকদের সহাবস্থান বিঘ্নিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে ধর্মীয় সংঘাতের ঘটনায় দিল্লি পুলিশের মামলা দায়ের

আপডেট সময় : ০৮:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২