সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, শিক্ষক আটক অভিযোগের পর শিবিরের ‘সাথী’ পদ হারালেন রাকসু জিএস আম্মার বাগেরহাটে ২ হাজার ৪২ গ্যাস সিলিন্ডার জব্দ লাইসেন্সের ৫০ গুণের বেশি সিলিন্ডার মজুদের অভিযোগ | মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারও উদ্ধার | প্রতিষ্ঠানের মালিকের দুই মাসের কারাদণ্ড দর্শনায় গাছের সাথে ধাক্কা মেরে মটরসাইকেল চালকের মৃত্যু ভান্ডারিয়ায় মাদক,জুয়া, কিশোর গ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংয়ের কঠোর অবস্থানের ঘোষণা ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ৫০৬ কোটি টাকা আখ গাছের ফলন ও পরিচর্যা দেখতে চাষীর জমিতে কেরুজ এমডি পাঠদান চলাকালে বিদ্যালয়ের বাহিরে দুই শিক্ষার্থী, অভিভাবকের কাছে হস্তান্তর ঘোড়াঘাটে ৩৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব ব্যস্ত প্রতিমাশিল্পীরা

মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোশ্যাল মিডিয়া ডেস্ক

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক সাঈদ আনোয়ারের এক মন্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। তার মতে, মেয়েরা চাকরিতে যাওয়ার কারণে বিবাহবিচ্ছেদ বেড়েছে!

আনোয়ারের মতে পাকিস্তানে গত ৩ বছর বিবাহবিচ্ছেদ অন্তত ৩০ শতাংশ বেড়েছে। যার মূলে রয়েছে দেশটিতে নারীদের কাজে অংশ নেয়া।

এক ভিডিওতে আনোয়ার বলেন, ‘পাকিস্তানে নারীরা চাকরি করা শুরু করেছে, এরপর গত ৩ বছরে অন্তত ৩০ শতাংশ বিবাহবিচ্ছেদ বেড়েছে। স্ত্রীরা বলে, তুমি জাহান্নামে যাও আমি এখন নিজে উপার্জন করতে পারি। আমি ঘর নিজেই চালাতে পারি। এটা আসলে একটা গেম প্ল্যান, আপনি সঠিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই গেম প্ল্যান বুঝতে পারবেন না।’

এক সময়ের তারকা এই ব্যাটার জানান, এমন ঘটনা তিনি বিশ্বের অনেক জায়গায় দেখেছেন, যেখানে নারীরা কাজে যাওয়ার কারণে পরিবারগুলো ধুঁকছে।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের অনেক জায়গায় ঘুরেছি। সম্প্রতি আমি অস্ট্রেলিয়া ও ইউরোপ থেকে এসেছি। তরুণরা সেখানে ধুঁকছে, পরিবারগুলোর খুবই বাজে অবস্থা। দম্পতিগুলো লড়াই করছে।’

এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার মেয়রও নাকি এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানান আনোয়ার। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আমার কাছে বলেছে “কীভাবে আমাদের সমাজ ভালো হবে”…অস্ট্রেলিয়ার মেয়র আমাকে বলেছেন, “আমাদের নারীরা কাজে যাওয়ার কারণে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেয়েরা চাকরি শুরু করার পর থেকেই ডিভোর্সের সংখ্যা বেড়েছে

আপডেট সময় : ০৭:০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪